মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি

মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

মিজ্ ফারজানা শারমীন, এমপি

মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর

শাহ মোহাম্মদ মাহ্‌বুব

মহাপরিচালক(অতিরিক্ত সচিব), সমাজসেবা অধিদপ্তর

অফিস প্রধান

উপজেলা সমাজসেবা অফিসারের পরিচিতি

জনাব দিদার আলম

উপজেলা সমাজসেবা অফিসার (অ: দা:)

বিস্তারিত দেখুন

অফিস: উপজেলা সমাজসেবা কার্যালয়, মহেশখালী

যোগদান: ০৭ নভেম্বর, ২০২২

ব্যাচ: ৩৮তম বিসিএস ( নন-ক্যাডার )

নিজ জেলা: কক্সবাজার

অফিস ফোন: ০৩৪২৪-৭৪৩২৪

মোবাইল: ০১৮২৩-৯৭৩১৫৩

১০৯৮ শিশুর সহায়তায় ফোন

চাইল্ড হেল্পলাইন

শিশুর সহায়তায় ফোন ১০৯৮

শিশুর সুরক্ষা নিশ্চিতকরণে সমাজসেবা অধিদপ্তরের ২৪/৭ ডিজিটাল প্লাটফর্ম।

টোল-ফ্রি: ১০৯৮

আমাদের ভৌগলিক অবস্থান

📍 ভৌগোলিক অবস্থান

উপজেলা সমাজসেবা কার্যালয়
মহেশখালী, কক্সবাজার।

জাতীয় সঙ্গীত

সামাজিক যোগাযোগ

সামাজিক যোগাযোগ
আমাদের সেবামূলক কার্যক্রম ও আপডেট পেতে সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত থাকুন।

কোনো তথ্য পাওয়া যায়নি।

জরুরি সেবা নম্বরসমূহ

৩৩৩

সরকারি তথ্য ও সেবা

৯৯৯

জরুরি সেবা

১০২

ফায়ার সার্ভিস হটলাইন

১৬১০৭

বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি)

১০৩

সুপ্রীম কোর্ট হেল্পলাইন

১০৯

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

১০৬

দুদক

১০২

দুর্যোগের আগাম বার্তা

১৬১২২

স্মার্ট ভূমি সেবা

১০৯৮

শিশু সহায়তা লাইন

১৬১০৯

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হটলাইন

০১৯০৮৮৮৮৮৮৮

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হটলাইন

১৬১১৩

জরুরী অভ্যন্তরীণ নৌ-পরিবহন হটলাইন

১৬৪৪৫

পাসপোর্ট বাতায়ন হটলাইন

১৬১৭১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

১৬১৩৫

প্রবাসী কল সেন্টার

১৬৫৭৫

ই-জিপি ইমার্জেন্সি হটলাইন

১০০

বাংলাদেশ টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত হটলাইন

১৬৯৯৯

বিদ্যুৎ বিভাগ সেবা সংক্রান্ত হটলাইন

১৬৬৯৯

লিগ্যাল এইড হেল্পলাইন

১৬৩৫৭

শ্রমিক হেল্পলাইন

১৬১৩১

সর্বজনীন পেনশন স্কিম হটলাইন

১৬১১১

বাংলাদেশ কোস্ট গার্ড হটলাইন

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম

উপজেলা-সমাজসেবা-কার্যালয়ের-চলমান-কর্মসূচি

উপজেলা সমাজসেবা কার্যালয়ের চলমান কর্মসূচি ও সাফল্যগাথা

জুলাই, ২০২৪ বিপ্লবের চেতনার আলোকে বৈষম্যহীন, শোষণমুক্ত এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে, উপজেলা সমাজসেবা কার্যালয়, মহেশখালী, কক্সবাজার দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজদর্শন ও উন্নয়ন কৌশলের প্রেক্ষিতে মহেশখালী দ্বীপ অঞ্চলের বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে এ কার্যালয়ের রয়েছে অসংখ্য সাফল্যগাঁথা।

👁️‍ রূপকল্প (Vision)

সমন্বিত ও টেকসই উন্নয়ন।

🎯 অভিলক্ষ্য (Mission)

উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে মহেশখালীর জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন।

📌 জুলাই ২০২৪ পরবর্তী অর্জনসমূহ (মহেশখালী কার্যালয়)

১. মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ সফলভাবে উদযাপন;
২. মহেশখালী উপজেলার উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে জিটুপি (G2P) পদ্ধতিতে EFT-এর মাধ্যমে সরাসরি ব্যাংক/মোবাইলে অর্থ বিতরণ;
৩. জুলাই আন্দোলনে আহত বীর যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসনে বিশেষ তহবিল হতে চিকিৎসা সহায়তা প্রদান ও তকারকি;
৪. এতিম ও দুস্থ শিশুদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ ও ইফতারের আয়োজন;
৫. মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকল্যাণ সমিতির মাধ্যমে যাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচি সফলভাবে আয়োজন;
৬. অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নীতিমালা, ২০২৫ এবং প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম সমন্বিত নীতিমালা, ২০২৫-এর সফল স্থানীয় বাস্তবায়ন।

পরিচালিত কার্যক্রমের ক্যাটাগরিভিত্তিক তথ্য

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় লক্ষ্যমাত্রা ও স্থানীয় সফল বাস্তবায়ন

ক) সামাজিক নিরাপত্তা কার্যক্রম

🎯 বয়স্ক ভাতা: দেশব্যাপী ৬১ লক্ষ উপকারভোগীর তালিকায় মহেশখালীর অন্তর্ভুক্ত প্রবীণদের জনপ্রতি মাসিক ভাতার হার ৬৫০ টাকা এবং মোট বাজেট ৪৭৯১.৩১ কোটি টাকা।
🎯 বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা: দেশব্যাপী ২৯ লক্ষ উপকারভোগীর তালিকায় মহেশখালীর অন্তর্ভুক্ত অসহায় নারীদের জনপ্রতি মাসিক ভাতার হার ৬৫০ টাকা এবং মোট বাজেট ২২৭৭.৮৩ কোটি টাকা।
🎯 প্রতিবন্ধী ভাতা: দেশব্যাপী ৩৪.৫০ লক্ষ উপকারভোগীর তালিকায় মহেশখালীর অন্তর্ভুক্ত সুবর্ণ নাগরিক কার্ডধারী প্রতিবন্ধীদের জনপ্রতি মাসিক ভাতার হার ৯০০ টাকা এবং মোট বাজেট ৩৭৫২.০৮ কোটি টাকা।
🎯 প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি: দেশব্যাপী ০.৮১ লক্ষ জন শিক্ষার্থীর তালিকায় মহেশখালীর প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তি (বাজেট ৯২.৯৬ কোটি টাকা)।
🎯 হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী: লক্ষ্যমাত্রা অনুযায়ী মহেশখালী উপজেলার অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান।
🎯 জটিল রোগীদের আর্থিক সহায়তা: ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত মহেশখালীর রোগীদের এককালীন ৫০,০০০/- টাকা অনুদান।
🎯 প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ: www.dis.gov.bd সফটওয়্যাারে মহেশখালীর প্রতিবন্ধী নাগরিকদের ডিজিটাল ডাটাবেজ অন্তর্ভুক্তি ও সুবর্ণ নাগরিক কার্ড প্রদান।

খ) দারিদ্র্য নিরসন ও দক্ষতা উন্নয়ন

  • পল্লী সমাজসেবা (RSS) ও মাতৃকেন্দ্র (RMC): গ্রামীণ অসচ্ছল পরিবার ও অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে সুদমুক্ত ঘূর্ণায়মান ক্ষুদ্রঋণ।

  • দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন: এসিড দগ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জামানতহীন বিশেষ ঋণ প্রদান।

  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ: ২৩টি অনুমোদিত ট্রেডে ৩৬০ ঘণ্টার কারিগরি প্রশিক্ষণের সুফল মহেশখালীর যুবসমাজ ভোগ করছে।

  • আশ্রয়ণ প্রকল্প কার্যক্রম: আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্রঋণ সহায়তা।

গ) সেবামূলক, প্রাতিষ্ঠানিক ও শিশু সুরক্ষা

  • হাসপাতাল সমাজসেবা: মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনিটের মাধ্যমে রোগীদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান।

  • স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা: উপজেলার নিবন্ধিত সকল স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ নিয়ন্ত্রণ ও তদারকি।

  • চাইল্ড হেল্পলাইন "১০৯৮": বাল্যবিয়ে রোধ, শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু সুরক্ষায় ২৪ ঘণ্টা ফ্রি সেবা প্রদান।

  • ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম): প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বচ্ছতার সাথে ভাতা বিতরণের ডিজিটাল আধুনিকীকরণ।

🚀 ভবিষ্যৎ পরিকল্পনা (Future Roadmap)

💻

১. ডিজিটাল ও নির্ভুল সেবা

শতভাগ যোগ্য উপকারভোগী নির্বাচন করে G2P সিস্টেমে সুবিধাভোগীর নিজস্ব পছন্দের মাধ্যমে ভাতা প্রদান নিশ্চিত করা।

💼

২. উদ্যোক্তা সৃষ্টি

ক্ষুদ্রঋণের সাথে আধুনিক ও বাজার-চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

🔗

৩. সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম

সকল নাগরিক সেবাকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতাভুক্ত করে দ্রুততর সেবা ও কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি।

📈

৪. প্রান্তিক জনগোষ্ঠীর পরিধি বৃদ্ধি

সবচেয়ে পিছিয়ে পড়া ক্যান্সার রোগী, তৃতীয় লিঙ্গ ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক ও সামাজিক সহায়তা কর্মসূচির আওতা বৃদ্ধি।

🏥

৫. স্বচ্ছ তহবিল ও অসহায়দের চিকিৎসা

স্বচ্ছতার সাথে রোগীকল্যাণ সমিতির তহবিল (যাকাত ও অনুদান) সংগ্রহ, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং অসহায় দ্বীপবাসীর চিকিৎসা নিশ্চিতকরণ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন