Monday July 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১১ জুলাই, ২০২৬ এ ০৪:৪৯ PM

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা: আবেদন ও সেবা প্রাপ্তি

কন্টেন্ট: সেবা এবং ধাপ

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা: আবেদন ও সেবা প্রাপ্তি

অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নীতিমালা ২০২৫ অনুযায়ী

🌐 অনলাইনে আবেদন করুন

অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করুন।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন →

সেবা প্রাপ্তির ডিজিটাল ধাপসমূহ

১. আবেদন দাখিল

২. যাচাই-বাছাই

৩. চূড়ান্ত অনুমোদন

৪. জিটুপি (G2P) পেমেন্ট

১. অনগ্রসর জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা ও নীতিমালা ২০২৫

টার্গেট গ্রুপ: অনগ্রসর, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর সদস্য।

আর্থিক অবস্থা: চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী বা উপার্জনহীন ব্যক্তি।

নিবন্ধন: স্থানীয় সমাজসেবা কার্যালয়ে নাম তালিকাভুক্ত থাকতে হবে।

অযোগ্যতা: সরকারি চাকুরিজীবী বা অন্য কোনো নিয়মিত ভাতা ভোগকারী অযোগ্য হবেন।

২. অনগ্রসর শিক্ষাথীর আবেদনের যোগ্যতা ও নীতিমালা ২০২৫

টার্গেট গ্রুপ: অনগ্রসর, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থী।

শিক্ষাপ্রতিষ্ঠান: সরকার স্বীকৃত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।

উপস্থিতি: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অগ্রাধিকার: বিশেষ চাহিদা সম্পন্ন বা মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রযোজ্য।

১. প্রয়োজনীয় কাগজপত্র

• জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদপত্র।

• অনগ্রসর জনগোষ্ঠীর সদস্য হিসেবে স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

• ব্যাংক বা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) হিসাবের নম্বর।

• ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

২. প্রয়োজনীয় কাগজপত্র

• শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র ও আইডি কার্ডের কপি।

• শিক্ষার্থীর জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র (NID)।

• অভিবাবকের পেশার সনদ পত্র

• অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি।

• নিজস্ব বা অভিভাবকের ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর।

সহায়তা ও তথ্য কেন্দ্র:

  • অনগ্রসর নীতিমালা ২০২৫ এর বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করুন।
  • অফিস সময়: সরকারি কর্মদিবসে সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত।
ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন