কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১২ জুলাই, ২০২৬ এ ০৭:৪৫ PM
কন্টেন্ট: পাতা
দরিদ্র, পিতৃহীন, মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুর প্রতিপালন ও উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচি
বেসরকারি পর্যায়ে স্থাপিত এতিমখানা ও আশ্রমসমূহের শিশুদের প্রতিপালন, চিকিৎসা ও শিক্ষা প্রদানের জন্য সরকার কর্তৃক যে আর্থিক সহায়তা প্রদান করা হয়, তা ‘ক্যাপিটেশন গ্র্যান্ট’ নামে পরিচিত। এটি ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত এতিমখানাগুলোতে ‘ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা ২০২৪’ অনুসরণ করে প্রদান করা হয়।
★ অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও সমমান শিক্ষা এবং জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে।
ক্যাপিটেশন গ্র্যান্ট বাস্তবায়ন ও সেবা প্রাপ্তির তথ্য
নিবন্ধিত এতিমখানার সংখ্যা: ৩০টি
মোট এতিম নিবাসীর সংখ্যা: ৭৪৫ জন
মাসিক মাথাপিছু হার: ২,০০০/- টাকা
বাৎসরিক মোট ব্যয়: ১,৭৮,৮০,০০০/- টাকা
বিশেষ দ্রষ্টব্য: সকল এতিমখানায় চেক বিতরণ সম্পন্ন হয়েছে। মাথাপিছু ২,০০০/- টাকার মধ্যে খাদ্য ১৬০০/-, পোশাক ২০০/- এবং ঔষধ বাবদ ২০০/- টাকা নির্ধারিত রয়েছে।
১৮ বছরের কম বয়স্ক বালক-বালিকা নিবাসী।
পিতৃহীন, মাতৃহীন বা পিতৃ-মাতৃহীন এতিম শিশু।
পিতা-মাতার সম্পর্কচ্ছেদের কারণে যেকোনো একজনের গৃহে অবস্থানকারী শিশু।
শিশু আইন ২০১৩ এর ৮৯ ধারায় বর্ণিত সুবিধাবঞ্চিত শিশু।
নিবাসীদের প্রতিপালনের জন্য মাথাপিছু মাসিক আর্থিক অনুদান।
স্নেহ-ভালবাসার সাথে লালন-পালন ও পরিপূর্ণ বিকাশে সহায়তা।
আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক (ভোকেশনাল) প্রশিক্ষণ নিশ্চিতকরণ।
পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রতি অর্থবছর ০২ (দুই) বার অর্থাৎ জুন ও ডিসেম্বর মাসে ক্যাপিটেশন গ্র্যান্টের বরাদ্দ প্রদান করা হয়। নিচের সময়সূচি অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়:
| অর্থ বছর | প্রতিষ্ঠানের সংখ্যা | নিবাসী সংখ্যা | মোট অর্থের পরিমাণ (টাকা) | মাথাপিছু মাসিক বরাদ্দ |
|---|---|---|---|---|
| ২০২৫-২৬ | ৪,১৬৩ | ১,১৬,৬৬৬ | ১৪০,০০,০০,০০০/- (১ম কিস্তি) | ২,০০০/- |
| ২০২৪-২৫ | ৪, ১৭১ | ১,১৬,৬৬৬ | ২৮০,০০,০০,০০০/- | ২,০০০/- |
| ২০২৩-২৪ | ৪,১৪৩ | ১,১৬,৬৬৬ | ২৮০,০০,০০,০০০/- | ২,০০০/- |
| ২০২২-২৩ | ৪,১৪৩ | ১,১৬,৬৬৬ | ২৮০,০০,০০,০০০/- | ২,০০০/- |
| ২০২১-২২ | ৪,০১২ | ১,০৬,০০০ | ২৫৪,৪০,০০,০০০/- | ২,০০০/- |
| ২০২০-২১ | ৪,০১২ | ১,০০,০০০ | ২৪০,০০,০০,০০০/- | ২,০০০/- |
| ২০১৯-২০ | ৩,৯২৮ | ৯৬,৬৭৬ | ২৩২,০২,২৪,০০০/- | ২,০০০/- |
| ২০১৮-১৯ | ৩,৮৮৬ | ৮৭,৫০০ | ১০৫,০০,০০,০০০/- | ১,০০০/- |
| ২০১৭-১৮ | ৩,৮১৬ | ৮৬,৪০০ | ১০৩,৬৮,০০,০০০/- | ১,০০০/- |
| ২০১৬-১৭ | ৩,৭১০ | ৭২,০০০ | ৮৬,৪০,০০,০০০/- | ১,০০০/- |
| ২০১৫-১৬ | ৩,৫২২ | ৬৭,০৬৬ | ৮০,৪৮,০০,০০০/- | ১,০০০/- |
| ২০১৪-১৫ | ৩,৪৭৮ | ৬৩,০০৭ | ৭৫,৬০,০০,০০০/- | ১,০০০/- |
| ২০১৩-১৪ | ৩,৪৪১ | ৫৯,৬২৯ | ৭১,৪০,০০,০০০/- | ১,০০০/- |
| ২০১২-১৩ | ৩,৩৭০ | ৫৫,০৫৬ | ৬৬,০০,০০,০০০/- | ১,০০০/- |
| ২০১১-১২ | ৩,৩১৯ | ৫২,৫৭২ | ৬৩,০০,০০,০০০/- | ১,০০০/- |
| ২০১০-১১ | ৩,১৯২ | ৫০,৫৫০ | ৪২,০০,০০,০০০/- | ৭০০/- |
| ২০০৯-১০ | ৩,০৭৪ | ৪৮,৩৯০ | ৪০,৩২,০০,০০০/- | ৭০০/- |
| ২০০৮-০৯ | ৩,০২২ | ৪৬,৯৫০ | ৩৭,৮০,০০,০০০/- | ৭০০/- |
| ২০০৭-০৮ | ২,৮১৫ | ৪২,৬৯৪ | ৩০,৭৪,০০,০০০/- | ৬০০/- |
| ২০০৬-০৭ | ২,৭৭১ | ৩৯,৫৮৩ | ১৯,০০,০০,০০০/- | ৪০০/- |
| ২০০৫-০৬ | ২,৬২৯ | ৩৭,৫০০ | ১৮,০০,০০,০০০/- | ৪০০/- |
| ২০০৪-০৫ | ২,৪৫৭ | ৩৩,৩৩৩ | ১৬,০০,০০,০০০/- | ৪০০/- |
| ২০০৩-০৪ | ২,২০৫ | ২৯,১৬৬ | ১৩,৯৯,৯৬,৮০০/- | ৪০০/- |
| ২০০২-০৩ | ১,৯৩০ | ২৫,৮৩৩ | ১২,৪০,০০,০০০/- | ৪০০/- |
| ২০০১-০২ | ১,৫৫৭ | ২৩,৯৫৮ | ১১,০৯,৮৫,৬০০/- | ৪০০/- |
| ২০০০-০১ | ১,৪১২ | ২৩,১২২ | ১১,০৯,৮৫,৬০০/- | ৪০০/- |
| ১৯৯৯-০০ | ১,৩৬৪ | ২২, ১৮৭ | ১০,৬৪,৯৭,৬০০/- | ৪০০/- |
| ১৯৯৮-৯৯ | ১,৩৮১ | ২১,৫৭৬ | ১০,২৫,০০,০০০/- | ৪০০/- |
| ১৯৯৭-৯৮ | ১,৩০৭ | ২০,৩১২ | ৯,৭৪,৯৭,৬০০/- | ৪০০/- |
| ১৯৯৬-৯৭ | ১,১৬৫ | ১৮,৭৫০ | ৯,০০,০০,০০০/- | ৪০০/- |
| ১৯৯৫-৯৬ | ১,০৯০ | ১৭,৮১২ | ৮,৫৪,৯৭,৬০০/- | ৪০০/- |
| ১৯৯৪-৯৫ | ১,০১৫ | ১৭,৮১২ | ৮,৫৫,০০,০০০/- | ৪০০/- |
| ১৯৯৩-৯৪ | ৮২০ | ১১,৫৭৪ | ৫,০০,০০,০০০/- | ৩৬০/- |
| ১৯৯২-৯৩ | ৭৫০ | ৮,৪৭৮ | ৩,৬৬,২৮,০০০/- | ৩৬০/- |
| ১৯৯১-৯২ | ৭৫০ | ৮,৪৭৮ | ৩,৬৬,২৮,০০০/- | ৩৬০/- |
শিশু আইন, ২০১৩ (সংশোধিত ২০১৮)
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ ও বিধি ১৯৬২
এতিম ও বিধবা সদন আইন ১৯৪৪
ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বণ্টন নীতিমালা ২০১৫ ও ২০২৪
যাকাত, ফিতরা, দানসহ আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান।
শিশুদের শিক্ষার মান উন্নয়নে বা পরিপূর্ণ বিকাশে সহযোগিতা।
চাকুরি প্রদান বা তথ্য সরবরাহের মাধ্যমে পুনর্বাসনে সহায়তা।
পরিচালনায় কোনো ব্যত্যয় দেখলে কর্তৃপক্ষকে অবহিত করা।
দেশের সকল উপজেলা সমাজসেবা কার্যালয় এবং সিটি কর্পোরেশন/পৌরসভা এলাকার জন্য শহর সমাজসেবা কার্যালয়।
মহেশখালী উপজেলার ক্ষেত্রে: উপজেলা সমাজসেবা অফিসার, মহেশখালী, কক্সবাজার।