Monday July 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১১ জুলাই, ২০২৬ এ ০৪:২৭ PM

প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচি আবেদন ও ভাতা প্রাপ্তির প্রক্রিয়া

কন্টেন্ট: সেবা এবং ধাপ

প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচি

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক সুরক্ষা কার্যক্রম

🌐 অনলাইনে আবেদন করুন

আপনার প্রতিবন্ধী ভাতা অথবা শিক্ষা উপবৃত্তির জন্য ঘরে বসেই আবেদন সম্পন্ন করুন।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন →

১. আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

নাগরিকত্ব: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

প্রতিবন্ধিতা: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী শনাক্তকরণ কার্ডধারী হতে হবে।

শিক্ষা উপবৃত্তি: শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী হতে হবে।

অযোগ্যতা: অন্য কোনো সরকারি নিয়মিত ভাতা বা উপবৃত্তি প্রাপ্তরা অযোগ্য বলে বিবেচিত হবেন।

২. আবেদন ও নির্বাচন প্রক্রিয়া

ধাপ-১: অনলাইন পোর্টাল (dss.bhata.gov.bd) অথবা ইউনিয়ন সমাজসেবা কার্যালয় থেকে আবেদন প্রক্রিয়া শুরু।

ধাপ-২: প্রয়োজনীয় চিকিৎসকের সনদ ও এনআইডি কপি ও অন্যান্য কাগজপত্রসহ সংযুক্ত করে আবেদন দাখিল।

ধাপ-৩: ইউনিয়ন/উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক তথ্য ও প্রতিবন্ধিতা যাচাই ও তালিকা প্রণয়ন

ধাপ-৪: উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন ও এমআইএস (MIS)-এ অন্তর্ভুক্তি।

প্রয়োজনীয় কাগজপত্র:

১. প্রতিবন্ধী শনাক্তকরণ কার্ডের ফটোকপি।

২. জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদের কপি।

৩. শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র বা আইডি কার্ডের কপি।

৪. পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও সচল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।

সেবা নিতে সহায়তাকারী তথ্যাদি:

  • যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করুন।
  • অফিস সময়: সরকারি কর্মদিবসে সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত।
ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন