Monday July 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১১ জুলাই, ২০২৬ এ ০৪:১০ PM

বয়স্ক ভাতা কার্যক্রম: আবেদন ও ভাতা প্রাপ্তি প্রক্রিয়া

কন্টেন্ট: সেবা এবং ধাপ

বয়স্ক ভাতা কার্যক্রম: আবেদন ও ভাতা প্রাপ্তি প্রক্রিয়া

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি

🌐 অনলাইনে আবেদন করুন

এখন খুব সহজেই ঘরে বসে অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করা যাচ্ছে।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন →

১. আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

নাগরিকত্ব: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বয়সসীমা: পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলার ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর।

আর্থিক অবস্থা: বার্ষিক গড় আয় অনূর্ধ্ব ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে।

অযোগ্যতা: সরকারি পেনশনভোগী, ভিজিডি কার্ডধারী বা অন্য কোনো নিয়মিত সরকারি অনুদান প্রাপ্ত ব্যক্তিগণ এই ভাতার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

২. আবেদন ও নির্বাচন প্রক্রিয়া

ধাপ-১: অনলাইন পোর্টাল (dss.bhata.gov.bd) অথবা ইউনিয়ন সমাজসেবা কার্যালয় থেকে আবেদন প্রক্রিয়া শুরু।

ধাপ-২: প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন দাখিল।

ধাপ-৩: স্থানীয় বাছাই কমিটি কর্তৃক তথ্য যাচাই ও তালিকা প্রণয়ন।

ধাপ-৪: উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন ও এমআইএস (MIS)-এ অন্তর্ভুক্তি ।

প্রয়োজনীয় কাগজপত্র:

১. জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি ।

২. ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

৩. নমিনির জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি।

৪. ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

৫. সচল ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর।

সেবা নিতে সহায়তাকারী তথ্যাদি:

  • যেকোনো অভিযোগ বা তথ্য জানতে সরাসরি উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করুন।
  • অফিস সময়: সরকারি কর্মদিবসে সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত।
ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন