Monday July 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১২ জুলাই, ২০২৬ এ ০৬:১৭ PM

প্রতিবন্ধিতা শনাক্তকরণ

কন্টেন্ট: পাতা

♿ সমাজসেবা অধিদপ্তর

প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও তথ্যভান্ডার

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়ন এবং সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত দেশব্যাপী পরিচালিত কর্মসূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমঅধিকার, মানবসত্ত্বার মর্যাদা ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় প্রথম মেয়াদে (১৯৯৬-২০০১) প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ পাশ করা হয়। পরবর্তীতে জাতিসংঘ সনদ (UNCRPD)-এর আলোকে প্রণীত হয় যুগোপযোগী প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং বিধিমালা-২০১৫

প্রতিবন্ধিতা জীববৈচিত্রের একটি অংশ। দারিদ্র্য নিরসন ও জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজন তাদের উপযোগী চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান। এ লক্ষ্যে প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্টপূর্বক সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত দেশব্যাপী ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি’ গ্রহণ করা হয়।

🎯 প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির উদ্দেশ্যসমূহ

বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার/ব্যক্তির সঠিক সংখ্যা নির্ধারণ।

দেশে বিদ্যমান সকল দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিবন্ধিতা শনাক্তকরণ।

প্রতিবন্ধী ব্যক্তির সঠিক নিবন্ধন এবং সুনির্দিষ্ট পরিচয়পত্র প্রদান।

ছবিসহ Database প্রস্তুত করে সকল প্রশাসনিক মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগীকরণ।

সরকারি বিভিন্ন কর্মসূচি/প্রকল্পে সঠিকভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে লক্ষ্যভুক্ত করা।

জাতীয় নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ নিশ্চিত করা।

📅 জরিপ বাস্তবায়নের ক্রমধারা ও অগ্রগতি

মে ২০১২ খ্রি. (পাইলট প্রকল্প)

পদ্ধতিগত কার্যকারিতা নির্ভুল করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলাসহ দেশের মোট ১২টি উপজেলা এবং ২টি ইউসিডিতে পাইলটভিত্তিতে জরিপ শুরু হয়।

জুন - নভেম্বর ২০১৩ খ্রি. (দেশব্যাপী জরিপ)

১ জুন থেকে পাইলটবহির্ভুত দেশের সকল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয় এবং ১৪ নভেম্বর প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়।

২০১৩-২০১৫ অর্থবছর (ডাক্তার কর্তৃক নিরূপণ)

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মনোনীত ডাক্তার দ্বারা প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নিরূপণ এবং বাদপড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপভুক্ত করার কাজ সম্পন্ন হয়।

🌐

অনলাইন তথ্যভান্ডার (Disability Information System)

ডাক্তার কর্তৃক শনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং তাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতকল্পে ওয়েববেজড সফটওয়্যারের মাধ্যমে এই তথ্যভান্ডার নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

www.dis.gov.bd ভিজিট করুন →

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন