কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১১ জুলাই, ২০২৬ এ ০৪:১০ PM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি
এখন খুব সহজেই ঘরে বসে অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করা যাচ্ছে।
• নাগরিকত্ব: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
• বয়সসীমা: পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলার ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর।
• আর্থিক অবস্থা: বার্ষিক গড় আয় অনূর্ধ্ব ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে।
• অযোগ্যতা: সরকারি পেনশনভোগী, ভিজিডি কার্ডধারী বা অন্য কোনো নিয়মিত সরকারি অনুদান প্রাপ্ত ব্যক্তিগণ এই ভাতার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
ধাপ-১: অনলাইন পোর্টাল (dss.bhata.gov.bd) অথবা ইউনিয়ন সমাজসেবা কার্যালয় থেকে আবেদন প্রক্রিয়া শুরু।
ধাপ-২: প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন দাখিল।
ধাপ-৩: স্থানীয় বাছাই কমিটি কর্তৃক তথ্য যাচাই ও তালিকা প্রণয়ন।
ধাপ-৪: উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন ও এমআইএস (MIS)-এ অন্তর্ভুক্তি ।
১. জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি ।
২. ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
৩. নমিনির জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি।
৪. ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
৫. সচল ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর।