কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১১ জুলাই, ২০২৬ এ ০৪:২৭ PM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক সুরক্ষা কার্যক্রম
আপনার প্রতিবন্ধী ভাতা অথবা শিক্ষা উপবৃত্তির জন্য ঘরে বসেই আবেদন সম্পন্ন করুন।
• নাগরিকত্ব: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
• প্রতিবন্ধিতা: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী শনাক্তকরণ কার্ডধারী হতে হবে।
• শিক্ষা উপবৃত্তি: শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী হতে হবে।
• অযোগ্যতা: অন্য কোনো সরকারি নিয়মিত ভাতা বা উপবৃত্তি প্রাপ্তরা অযোগ্য বলে বিবেচিত হবেন।
ধাপ-১: অনলাইন পোর্টাল (dss.bhata.gov.bd) অথবা ইউনিয়ন সমাজসেবা কার্যালয় থেকে আবেদন প্রক্রিয়া শুরু।।
ধাপ-২: প্রয়োজনীয় চিকিৎসকের সনদ ও এনআইডি কপি ও অন্যান্য কাগজপত্রসহ সংযুক্ত করে আবেদন দাখিল।
ধাপ-৩: ইউনিয়ন/উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক তথ্য ও প্রতিবন্ধিতা যাচাই ও তালিকা প্রণয়ন।
ধাপ-৪: উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন ও এমআইএস (MIS)-এ অন্তর্ভুক্তি।
১. প্রতিবন্ধী শনাক্তকরণ কার্ডের ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদের কপি।
৩. শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র বা আইডি কার্ডের কপি।
৪. পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও সচল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।