কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১১ জুলাই, ২০২৬ এ ০৪:৪৯ PM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নীতিমালা ২০২৫ অনুযায়ী
অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করুন।
→
→
→
• টার্গেট গ্রুপ: অনগ্রসর, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর সদস্য।
• আর্থিক অবস্থা: চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী বা উপার্জনহীন ব্যক্তি।
• নিবন্ধন: স্থানীয় সমাজসেবা কার্যালয়ে নাম তালিকাভুক্ত থাকতে হবে।
• অযোগ্যতা: সরকারি চাকুরিজীবী বা অন্য কোনো নিয়মিত ভাতা ভোগকারী অযোগ্য হবেন।
• টার্গেট গ্রুপ: অনগ্রসর, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থী।
• শিক্ষাপ্রতিষ্ঠান: সরকার স্বীকৃত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
• উপস্থিতি: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
• অগ্রাধিকার: বিশেষ চাহিদা সম্পন্ন বা মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রযোজ্য।
• জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদপত্র।
• অনগ্রসর জনগোষ্ঠীর সদস্য হিসেবে স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
• ব্যাংক বা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) হিসাবের নম্বর।
• ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
• শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র ও আইডি কার্ডের কপি।
• শিক্ষার্থীর জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র (NID)।
• অভিবাবকের পেশার সনদ পত্র
• অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি।
• নিজস্ব বা অভিভাবকের ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর।