কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ এ ১১:১৫ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৭-০৯-২০২৪ আর্কাইভ তারিখ: ০১-০৯-২০২৬
প্রতারকরা উপকারভোগীর তথ্য হাতিয়ে নেওয়া/নগদ প্রতারণা সংক্রান্ত সতর্কীকরণঃ বিজ্ঞপ্তি:
এতদ্বারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতাভোগীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এক শ্রেণীর প্রতারক নিজেকে উপজেলা সমাজসেবা অফিসার/সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা/কর্মচারী ইত্যাদি হিসেবে পরিচয় দিয়ে আপনাদের মোবাইলে ফোন করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাদের হতে ওটিপি/নগদ হিসাবের পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে। আপনাদের হতে ওটিপি/পাসওয়ার্ড জানার মাধ্যমে প্রতারকরা আপনার ভাতা হাতিয়ে নিচ্ছে। এমনকি প্রতারক চক্র ওটিপি/পাসওয়ার্ড না দিলে ভাতা বাদ দেওয়ার হুমকি দিচ্ছে। এছাড়াও অনেকের তথ্য মতে হ্যাকাররা ভাতাভোগীদের কল দিয়ে প্রতারণা মূলক কথা বলে নগদের ব্যালেন্স চেক করতে বলেন। কোনো ভাতাভোগী হ্যাকারের কথায় প্রভাবিত হয়ে যদি ব্যালেন্স চেক করেন তবেও উক্ত ভাতাভোগী প্রতারণার শিকার হচ্ছেন। এই বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়, মহেশখালী কর্তৃক সতর্কতা মূলক প্রচারণা চলমান রয়েছেন। কিন্তু এইগুলো প্রতারকদের প্রতারণার ফাঁদ মাত্র। সমাজসেবা অফিস থেকে ফোন করে ভাতাভোগীদের হতে কখনোই ওটিপি/পাসওয়ার্ড চাওয়া হয় না।
এমতাবস্থায়, প্রতারকদের কোনো ধরনের ফাঁদে না পড়ার বা কোনো তথ্য না দেওয়ার জন্য সকল ভাতাভোগীদের অনুরোধ করা হল।